Headline :

মারা গেছেন ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি

Reporter Name / ৬০০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও বিলিয়নিয়ার ব্র্যান্ড মালিক জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

বৃহস্পতিবার ফ্যাশন প্রতিষ্ঠান ‌‘আরমানি’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরমানি ইতালীয় স্টাইল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তিনি আধুনিক প্রজন্মের নারী ও পুরুষের পোষাক সামগ্রীকে নতুন আঙ্গিকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘আরমানি গ্রুপ অত্যন্ত দুঃখের সঙ্গে এর স্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং চালিকা শক্তি জর্জিও আরমানির মৃত্যু ঘোষণা করছে।’

তিনি বাড়িতেই মারা গেছেন এবং সে সময় প্রিয়জনরা পাশে ছিল বলে জানিয়েছে তার ফ্যাশন হাউজ।

আরমানি তার স্বতন্ত্র শৈলীর জন্য পরিচিত ছিলেন। তার মার্জিত পোশাক, আধুনিক নকশা এবং উচ্চ-মানের উপকরণের ব্যবহারের জন্য পরিচিত ছিল।

বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুতে পোশাকে স্বাচ্ছন্দ্য এবং আধুনিকতা প্রবর্তন করেছিলেন আরমানি। ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিভার পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবেও নিজের বুদ্ধিমত্তার সমন্বয় ঘটিয়েছিলেন তিনি।

আরমানি ব্রান্ডের ইন্সটাগ্রাম পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, আরমানি তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। কোম্পানির জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। ব্যবসার প্রতিটি দিক তত্ত্বাবধান করতেন নিজ হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443