ট্রাম্পের ফোনের পর নতুন হামলা থেকে বিরত নেতানিয়াহু: ইসরায়েল

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইরানের রাজধানী তেহরানে সর্বশেষ চালানো হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর।

বিবৃতিতে বলা হয়, ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতির ‘লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্থাপনা উড়িয়ে দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই বিবৃতি জানানো হয়েছে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নেতানিয়াহু ‘নতুন করে কোনও হামলা চালানো থেকে বিরত আছেন’।

বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গভীর কৃতজ্ঞতা জানান এবং বলেন, দেশটি (ইসরায়েল) যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে। তিনি যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও আত্মবিশ্বাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category