Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ক্যান্সারের টিকা তৈরি রাশিয়ার, শিগগিরিই বিনামূল্যে বিতরণ

Reporter Name / ৩৭০ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ক্যান্সার প্রতিরোধে সক্ষম একটি টিকা প্রস্তুত করেছে রাশিয়া। শিগগিরই রোগীদের মধ্যে এটি বিনামূল্যে বিতরণ করা হবে।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি রুশ বেতার সংবাদামাধ্যম রেডিও রোশিয়াকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

“আশা করছি ২০২৫ সালের শুরুর দিকেই জনগণের জন্য আমরা এই টিকা উন্মুক্ত করতে পারব”, বলেন ক্যাপরিন।

সাক্ষাৎকারে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানান, নতুন এই টিকা প্রস্তুতে সর্বাধুনিক ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি অনুসরণ করা হয়েছে। এ প্রযুক্তিতে টিকা প্রস্তুতের মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বিশেষভাবে শক্তিশালী তরল প্রোটিনকে। টিকার মাধ্যমে এই প্রোটিন মানবদেহে প্রবেশের পর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে ধ্বংসের জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে।

রাশিয়ার বেশ কয়েকটি প্রথমসারির ক্যান্সার গবেষণাকেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে টিকাটি প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার শীর্ষস্থানীয় মেডিকেল গবেষনা কেন্দ্র গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলিজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়ালও শেষ হয়েছে।

ট্রায়ালের ফলাফল পর্যালোচনা করে জানা গেছে, টিউমার গড়ে ওঠা এবং সেখান থেকে ক্যান্সারের কোষ সারা দেহে ছড়িয়ে পড়া রোধ করতে নতুন এই টিকার কার্যকারিতা বেশ সন্তোষজনক।

এর আগে করোনা মহামারীর সময়ও সেই রোগের টিকা প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছিল রাশিয়া। ২০২০ সালের আগস্টে বাজারে আসা ‘স্পুটনিক’ নামের সেই টিকাটি ছিল করোনার প্রথম টিকা। বিশ্বের অন্তত দেড়শটি দেশে মহামারী প্রতিরোধে ব্যবহার করা হয়েছে স্পুটনিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category