Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

সাবেক আইজিপি বেনজীর ঘনিষ্ঠ জসীম গ্রেফতার

Reporter Name / ৩০১ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদেরর ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি জসীম উদ্দীনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরের দিকে রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম।

তিনি বলেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বাড্ডা থানা পুলিশ উপস্থিত ছিল। বাড্ডা থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাদের কাছে জসীমকে সোপর্দ করা হয়েছে।

ওসি বলেন, যতটুক শুনেছি সাবেক আইজিপি বেনজীরের সঙ্গে জসীমের অনেক সখ্য ছিল।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একটি মারামারির মামলায় জসীম উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।

জসীম চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category