বিমান ও পর্যটন উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

Reporter Name / ২৭৪ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাক্ষাৎ করেছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে উপদেষ্টার দফতরে সাক্ষাৎ করতে আসেন জাপানের রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় অকৃত্রিম বন্ধু জাপানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানের অংশগ্রহণ ও অবদানের কথা স্মরণ করে আগামী দিনগুলোতে এভিয়েশন সেক্টরে আরও সহযোগিতার আহ্বান জানান।

বাংলাদেশের মানুষের উষ্ণ আতিথেয়তার কথা স্মরণ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি ঢাকা-টোকিও বিমান যোগাযোগ এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টরে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান ও জাপানে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কায়াই হিরোশি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category