Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বিজিবি

Reporter Name / ২৯৫ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের নামে গঠিত ফাউন্ডেশনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতিশ্রুত ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের মা–বাবার হাতে এ চেক হস্তান্তর করা হয়।

আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান এ চেক তুলে দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে যান। সেখানে তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি দেশের অসহায়, দুস্থ ও গরিব মানুষের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category