Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছাত্র-জনতার অবদানেই জনগণ মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছে : আইজিপি

Reporter Name / ৩১১ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আন্দোলনে অংশগ্রহণকারী সবাই বীরোচিত ভূমিকা রেখেছেন। তাদের অবদানের জন্যই জনগণ আজ মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছে।

রবিবার বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) হাসপাতালে যান তিনি। সেখানে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

আইজিপি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসাসেবা সম্পর্কে কথা বলেন।

আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এসব দুঃখজনক ঘটনায় দায়ের করা মামলা দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন।

এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জন-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।

পরিদর্শনকালে নিটোর পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনাসহ সংশ্লিষ্ট চিকিৎসক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category