Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

আয়নাঘরে আমারও থাকার অভিজ্ঞতা হয়েছিল : উপদেষ্টা নাহিদ

Reporter Name / ৩৮৫ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

আয়নাঘরে থাকার অভিজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যেখানে মানুষকে গুম করা হতো, সেখানে আমারও ২৪ ঘণ্টা থাকার অভিজ্ঞতা হয়েছিল।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে তিনি এসব কথা বলেন। ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিদ্রূপ ও উপহাসের রাজনীতি : জুলাই বিদ্রোহের সময় কার্টুন ও গ্রাফিতি শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেছেন, আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতাসহ নিপীড়নের গল্প এতটাই ভয়াবহ যে ভুক্তভোগীরা এখনো সেগুলো বলতে চায় না। যেখানে সরকার থেকে তাদেরকে বারবার বলতে অনুরোধ করা হচ্ছে, কিন্তু তারপরও তারা বলতে চায় না, তাদের সেই অভিজ্ঞতাগুলো এতটাই ভয়াবহ ছিল।

আয়নাঘরে থাকার অভিজ্ঞতার কথা জানয়ে তিনি বলেছেন, যেখানে মানুষকে গুম করা হতো, সেখানে আমারও ২৪ ঘণ্টা থাকার অভিজ্ঞতা হয়েছিল। আমি থেকেছি সেই রুমটায় এবং দেখেছি দেয়ালে তাদের লেখা, যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দি ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, প্রায় ১৬ শর মতো আবেদন করেছে গুম কমিশনে এবং সংখ্যাটা বেড়ে পাঁচ হাজার হতে পারে। মানে পাঁচ হাজার মানুষের গুম হয়েছে গত ১৫-১৬ বছরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category