Headline :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের সুলফির আঘাতে ১ জন নিহত শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনা জেলা ছাত্রলীগের শপথ গ্রহণ হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৭ জনের জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী স্বাস্থ্যসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা

সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

Reporter Name / ৩০২ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দেশে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে জাতির যেকোনও ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, জাতীয় স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। হিন্দু, মুসলিম, ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন তিনি। তিনি সবাইকে শান্ত হতেও বলেছেন।

মার্কিন সংবাদসংস্থা রয়টার্সের ভুল নিউজ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ ব্যাপারে যা যা করার তাই করেছি। চট্টগ্রামের ইস্যুতে সবাইকে শান্ত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ছয়জন সরাসরি হামলায় যুক্ত ছিল। ২১ জনকে পুলিশের কাজে বাধা ও সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে গ্রেফতার করা হয়েছে। ৬ জন ছিল যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য। তারা ককটেলসহ হামলা ঘটিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপিও। এছাড়া দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি।

বৈঠক শেষে সন্ধ্যা সোয়া সাতটায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি এসব কথা জানান।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ড. খন্দকার মোশাররফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category