Headline :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের সুলফির আঘাতে ১ জন নিহত শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনা জেলা ছাত্রলীগের শপথ গ্রহণ হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৭ জনের জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী স্বাস্থ্যসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮ দেশের প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

Reporter Name / ২৯৫ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনে আমন্ত্রণে ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে সাক্ষাৎকালে আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের প্রতিনিধিরা হলেন জার্মানির রাষ্ট্রদূত মি. আচিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত মি. আন্তোনিও এ্যালেস্যান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর মি. ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স মিস ম্যারিয়ান রেবেকনায়েভেলস্রুড, সুইডেনের হেড অব পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন মিস লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডস এর ডেপুটি হেড অব মিশন মি. থিজ উওদস্ট্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category