Headline :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের সুলফির আঘাতে ১ জন নিহত শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনা জেলা ছাত্রলীগের শপথ গ্রহণ হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৭ জনের জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী স্বাস্থ্যসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা

গুজব প্রতিরোধে সহায়তা চায় প্রধান উপদেষ্টার প্রেস উইং

Reporter Name / ৩২৯ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

গুজব প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস উইং।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আওয়ামী লীগের অপপ্রচার প্রসঙ্গে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে (যদি) কোনো ধরনের গুজব ছড়ায়, তা প্রতিরোধে সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। প্রেস উইং থেকে আলাদা পেইজ খুলে মানুষকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা হচ্ছে।

তিনি বলেন, গুজব প্রতিরোধে সরকারের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, নাগরিক সমাজের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায়, তাহলে গুজব ছড়িয়ে বা অহেতুক আতঙ্ক ছড়িয়ে সমাজে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category