শহীদ ছাত্রজনতার স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে : সালাম

Reporter Name / ৩৫০ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, ‌‘যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীনতার ৫৩ বছর পরও সে স্বপ্ন পূরণ হয়নি। এবারও যে একই স্বপ্ন ধরে হাজারও ছাত্রজনতা জীবন দিয়েছে তা যেন স্বপ্নই না থাকে তা যেন ব্যর্থ না হয়, বাস্তবে রূপ দিতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্রজনতার স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সত্যিকারের রাজনীতিবিদদের কাছে রাজনীতি ফিরিয়ে দিতে হবে।’

আজ শুক্রবার বিকালে ফেনী ছাগলনাইয়া উপজেলার বিভিন্নস্থানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে শ্যামপুর-কদমতলী থানা বিএনপির উদ্যােগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, ‘মানবসৃষ্ট বন্যায় এই জনপদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা এটি প্রত্যাশা করি না। পতিত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ বারংবার প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category