Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সারাদেশে আগামী রোববার ও সোমবার মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করবে। একই দিনে দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটের উদ্যোগে কর্মসূচি পালন করবে।

এ ছাড়া ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদলের উদ্যোগে নিজ নিজ এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দুই দিনের এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে যুবদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category