Headline :
জগন্নাথপুর থানা ভবনের উদ্বোধন, অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না- কয়ছর আহমেদ এমপি নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান ট্রাইব্যুনালে আনা-নেওয়ায় অ্যাম্বুল্যান্স চাইলেন সাবেক খাদ্যমন্ত্রী চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম ঢাকায় এবার ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

জগন্নাথপুর থানা ভবনের উদ্বোধন, অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না- কয়ছর আহমেদ এমপি

মোঃ হুমায়ুন কবির / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নব-নির্মিত থানা ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় থানা ভবন প্রাঙ্গণে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)  আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেছেন, সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া কঠোরভাবে নির্মূল করতে হবে। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা জরুরি। তিনি বলেন, “কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকবে না। যে অপরাধী, তার পরিচয় সে অপরাধী; আইনের চোখে সবাই সমান এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে আছে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি যে কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করার গুরুত্ব ও দ্রুত সাড়া পাওয়ার কার্যকারিতা তুলে ধরেন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেন, সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তিতে পুলিশের গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রয়েছে। জনগণ যেন নির্ভয়ে থানায় এসে সেবা ও আইনি সহায়তা পেতে পারেন, সেদিকে সবাইকে আন্তরিক হতে হবে।সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক  আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটস্ এর সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি  তাজ উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার  লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category