কুমিল্লা নগরীর স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব গোলাম জাকারিয়ার নেতৃত্বে জেলা পরিষদের মালিকানাধীন সম্পত্তি উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদের মালিকানাধীন এসব সম্পত্তি অবৈধ দখল থেকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দখলসংক্রান্ত জটিলতা নিরসন করে সরকারি সম্পত্তির নিয়ন্ত্রণ ফিরিয়ে আনাই এ কার্যক্রমের লক্ষ্য।