Headline :
কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন কুমিল্লা জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ হামের উপসর্গ ও সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৬৮২ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ গোপালগঞ্জে হামলা-ভাঙচুর ও নাশকতার পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ ছাড়া আ. লীগের অস্তিত্ব নেই, সংবাদ প্রচার নয়: তথ্য মন্ত্রণালয় পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির শেখ হাসিনার ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইপ্রাসে তীব্র প্রতিবাদ বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধ ও সন্তানকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুফিয়া বেগম (৩৩) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত সুফিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরীফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহ ও বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরীফ মিয়ার সাথে সুফিয়া বেগমের বিয়ে হয়েছিল। তবে শরীফের মাদকাসক্তি ও নানা পারিবারিক কলহের কারণে তাদের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলে আসছিল। পরিস্থিতির একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।

তাদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর মেয়েকে সাথে নিয়ে মানুষের কাছ থেকে চেয়েচিন্তে (ভিক্ষা করে) জীবিকা নির্বাহ করতেন সুফিয়া। নিহতের পরিবারের অভিযোগ, বিচ্ছেদের পর থেকে শরীফ মিয়া তাদের একমাত্র কন্যাসন্তানকে জোরপূর্বক নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু মা সুফিয়া বেগম সন্তানকে দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন শরীফ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category