Headline :
কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন কুমিল্লা জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান চেক প্রজাতন্ত্রে গণমাধ্যম রক্ষায় লাখো মানুষের বিক্ষোভ হামের উপসর্গ ও সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৬৮২ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ গোপালগঞ্জে হামলা-ভাঙচুর ও নাশকতার পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ ছাড়া আ. লীগের অস্তিত্ব নেই, সংবাদ প্রচার নয়: তথ্য মন্ত্রণালয় পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির শেখ হাসিনার ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইপ্রাসে তীব্র প্রতিবাদ বিক্ষোভ

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান।

ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে, যাতে আইনি জটিলতা বা অন্যান্য কারণে আটকে থাকা ইউনিয়নগুলো পরবর্তীতে এই ধাপে সমন্বয় করা যায়। সুনির্দিষ্ট তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধরে তার আশপাশের সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন শুরুর আগেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ইসি। এ মাসের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে এবং ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ হবে। স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কোনো শঙ্কা নেই বরং এটি পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে মনে করে কমিশন। এছাড়া তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ডের সফটওয়্যারে কিছু কারিগরি সমস্যা দেখা দিলেও এনআইডির কোনো সেবা বন্ধ নেই বলে জানান ইসি সানাউল্লাহ। নাগরিকেরা প্রয়োজনে ওয়েবসাইট থেকে নিজেরাই এনআইডি প্রিন্ট করে ব্যবহার করতে পারছেন। চুক্তি নবায়ন ও অডিট আপত্তির বিষয়টি দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে সব কাজ চুক্তির আওতায় করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিশন।

ইভিএম নিষ্পত্তির বিষয়ে তিনি জানান, সংরক্ষিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কীভাবে ডিসপোজাল বা নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির কাজ এগিয়ে চলছে। যেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে, সেই গাজীপুর থেকেই এই কার্যক্রম শুরু করা হবে। কমিটির সুপারিশ পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া এনআইডি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার লক্ষ্যে আগামী পরশু সাংবাদিকদের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category