অধিনায়ক হামজার গোলে ব্যবধান বাড়ালো বাংলাদেশ

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে তিন গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। সামিত সোম বক্সের মধ্যে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন। এরপর ৪৪ মিনিটে দুর্দান্ত গোল করেন হামজা চৌধুরী। শেষ পর্যন্ত দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিক বাংলাদেশ। এরপর বিরতি থেকে ফিরে এসে ৫২ মিনিটে ফারহান আলী ওয়াহিদ দুর্দান্ত গোল করেন।

বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর অধিনায়কত্বে শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু উপর দিয়ে যায়।

তবে বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।

এদিকে, প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে এসে দুর্দান্ত গোল করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে পড়েন হামজা। দারুণ ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে জোরালো শট নেন তিনি। শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে বল সোজা জালে প্রবেশ করে (২-০)।

হামজার এই দৃষ্টিনন্দন গোলের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারির হাজারো দর্শক। প্রথমার্ধ শেষে এই বড় স্বস্তির লিড নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ।

এরপর বিরতি থেকে ফিরে এসে ৫২ মিনিটে দুর্দান্ত গোল করেন ফারহান আলী ওয়াহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category