গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে টহল

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলায় মোট ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবির সদস্যরা গোপালগঞ্জে পৌঁছান। পরে সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন স্থানে টহল শুরু করেন তারা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

এ পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকেলে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিজিবির সদস্যরা গোপালগঞ্জে পৌঁছে বিভিন্ন এলাকায় টহল দেন।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category