ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান কারখানা চালু রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন সংশ্লিষ্টদের।
রোববার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রায় দেড় ঘণ্টার এ বৈঠক শেষে সরকারপ্রধানের এ নির্দেশনার কথা তুলে ধরেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে শ্রমমন্ত্রী বলেন, “উনি বলছেন যে কলকারখানা-শিল্পকারখানা যেন সঠিকভাবে চলে জনগণের জানমালের যেন নিরাপত্তা থাকে আমরা সকলে যেন সবাই সজাগ থাকি।
এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।”