Headline :
জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর: পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের অনুমোদন মালদ্বীপের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির যান্ত্রিক ত্রুটি মুক্ত: সাড়ে চার ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী ১ দিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩১৫ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান

জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

মোঃ নূরুল আলম / ৭ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর  উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়।

গত ২৮ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদটির মেয়াদ শেষ হওয়ায় পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য এই নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ১৮(১) ধারা অনুযায়ী নবনিযুক্ত এই প্রশাসক দায়িত্ব নেওয়ার তারিখ থেকে কেবলমাত্র ১ (এক) মেয়াদে সর্বোচ্চ ১২০ (একশত বিশ) দিন পদে বহাল থাকতে পারবেন। কোনো দৈব-দুর্বিপাক বা মহামারির কারণে এই সময়ের মধ্যে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে, মেয়াদ বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ দর্শিয়ে সরকারের কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category