Headline :
জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর: পরমাণু বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের অনুমোদন মালদ্বীপের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির যান্ত্রিক ত্রুটি মুক্ত: সাড়ে চার ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রী ১ দিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩১৫ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি থেকে এক রান পিছিয়ে সাদমান যেখানেই অবৈধ স্থাপনা সেখানেই অভিযান: ডিএনসিসি প্রশাসক

জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার

মোঃ নূরুল আলম / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
Screenshot

  1. বোরো জমিতে সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে চাচাতো দুই ভাই নিহতের ও ১৫ জন আহত হওয়ার মর্মান্তিক ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। উপজেলার পীরেরগাঁও গ্রামে সংঘটিত জোড়া খুনে নিহত হন কৃষক মতিউর রহমান মতি ও মিশুক চালক মুজিবুর রহমান।

পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনকালে শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি স্থানীয়দের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত এক পুরুষ ও তিন নারীসহ মোট চারজনকে আটক করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category