পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনকালে শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি স্থানীয়দের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত এক পুরুষ ও তিন নারীসহ মোট চারজনকে আটক করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার রয়েছে।