ইংল্যান্ড কোচের সমালোচনায় সাবেক খেলোয়াড়রা

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এই পরাজয়ে কোচ থমাস টুখেলকে ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক খেলোয়াড়রা। তাদের মতে, অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়াই এমন দশা ইংল্যান্ডের।

তবে নিজের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে তার কোনো ‘আক্ষেপ নেই’ বলেও জানান টুখেল। তিনি বলেন, সমস্যাটি কৌশলগত কাঠামোর ছিল না।

টুখেল বলেন, অবশ্যই আমরা দ্বিতীয় গোলটি পেতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়নি যে আক্রমণাত্মক খেলোয়াড় নামালে কোনো লাভ হতো। আমরা আমাদের ৪-৪-২ ছকেই খেলেছি। কিন্তু ক্রমশ আরও বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম।

তবে ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েইন রুনি, অ্যালেন শিয়েরার ও জো হার্ট কোচের অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ার সমালোচনা করেছেন।

ম্যাচ-পরবর্তী আলোচনায় ওয়েইন রুনি বলেন, লিড নেওয়ার পর আক্রমণাত্মক খেলোয়াড় তুলে রক্ষণাত্মক ফুটবলার নামানোর সিদ্ধান্তই ছিল টুখেলের সবচেয়ে বড় ভুল।

তিনি বলেন, আপনি যদি মাঠের একজন আক্রমণাত্মক খেলোয়াড় হন এবং দল ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যানেজারের পরিবর্তনগুলো দেখেন, তবে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। কতবার আর এভাবে পার পাওয়া যায়? তখন আপনি ভাবতে শুরু করবেন, ‘ওহ না, আমরা কি এতক্ষণ রক্ষণভাগে সময় পার করব? এভাবে আমরা ম্যাচটা শেষ করব কীভাবে?

সাবেক গোলরক্ষক জো হার্ট বলেন, থমাস টুখেলকে আমরা যতটা প্রশংসা করেছি। কিন্তু তিনি যেভাবে দ্রুত পরিবর্তনগুলো এনেছেন, তাতে আমার মনে হয় তিনি এটা বুঝিয়ে দিয়েছেন যে নিজের দলের ওপর তার বিশ্বাস ছিল না। তিনি মনে করেননি যে তারা আর্জেন্টিনার বিপক্ষে আরও আক্রমণ চালিয়ে যেতে পারবে।

ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার অ্যালেন শিয়েরারও মনে করেন, টুখেলের রক্ষণাত্মক পরিকল্পনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

তিনি বলেন, তিনি (কোচ) ম্যাচ জিততে খুব দ্রুত তার কৌশল পরিবর্তন করেছিলেন। আশা ছিল এভাবে রক্ষণ সামলে ম্যাচ বের করে নেবেন, কিন্তু তার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। এই সিদ্ধান্তগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443