যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে:ঢাকা রেঞ্জ ডিআইজি

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মুজুরী বোর্ড গঠনের পরেও যারা পরিবেশকে অস্থিতিশীল করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। যারা এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

সোমবার (০২ নভেম্বরে) বিকেলে সাভারের উলাইলের আল-মুসলীম গামেন্টস এর সামনে সাভার ও আশুলিয়ার গামেন্টস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, কোন ভাবেই তাদের উদ্দেশ্য সফল করতে দেয়া হবে না। যারা এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করছে তাদের যাবতীয় তথ্য পুলিশ সংগ্রহ করছে। এখন পর্যন্ত যারা নাশকতার অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের দলীয় পরিচয়ও যাচাই-বাছাই করা হচ্ছে।

এসময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, হেলমেট বাহিনী সম্পর্কে পুলিশ অবগত আছে, আমরা ফুটেজ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। শ্রমিকরা কখনো ভাংচুর ও নাশকতা করে না। যারা শ্রমিক নামধারী, শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্ট করছে তাদের নিয়ে পুলিশ কাজ করছে।

এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, পুলিশ শ্রমিকদের পাশে আছে, নিরাপত্তা কোন ঘাটতি হবে না। আপনারা কাজে ফিরে আসেন।

দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখতে কাজ করছে পুলিশ।

এসময় সাভার মডেল থানা পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category