পৌর যুবদল নেতা শামীম আহমদকে বহিষ্কার।

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
Screenshot

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শামীম আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category