সবকিছুর ঊর্ধ্বে আম্মার!

Reporter Name / ৬২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের নানা বিতর্কিত ঘটনায় কমিটি হলেও কোনো প্রতিবেদন জমা পড়ে না। এ পর্যন্ত ঘটে যাওয়া তিনটি ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। এর মধ্যে দুটি কমিটি গঠনের মেয়াদ এক বছর পার হয়েছে। তবে একটি কমিটিও তদন্ত রিপোর্ট জমা দেয়নি। তদন্ত কমিটির তৎপরতা, দীর্ঘসূত্রতা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তদন্ত কমিটির সদস্যরা বলছেন, নানা কারণেই তদন্ত শেষ করতে সময় লাগছে। পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দেয়। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করা হয়েছিল গত বছরের ২ জানুয়ারি। আরও অনেক অভিযোগে তদন্ত কমিটি হলেও প্রতিবেদন পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category