যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। জ্বালানির বৈশ্বিক ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না, তারা আর বেশি দিন এভাবে চলতে পারবে। আমার ধারণা, যুদ্ধটি খুব শিগগিরই শেষ হবে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছে ইরান। সম্ভাব্য এ চুক্তি বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও স্বাভাবিক ও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে একাধিকবার স্পষ্ট করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে তাদের কোনো প্রত্যক্ষ আলোচনা নেই।