জব্দের পর কোটি টাকার ইলিশ আত্মসাৎ

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ভোলার চরফ্যাশনে সামরাজ ঘাটের মাছ ব্যবসায়ীদের কেনা প্রায় কোটি টাকার ইলিশ ঢাকায় পরিবহনের পথে জব্দের পর আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এর জন্য অতিরিক্ত দায়রা ও জেলা জজ পদমর্যাদার বিচারকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, কোস্টগার্ডের মহাপরিচালক এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দিয়েছেন আদালত। সামরাজ ঘাটের ১১ মাছ ব্যবসায়ীর করা রিটে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। পরিবহনের অনুমতি থাকার পরও বেআইনিভাবে মাছ জব্দ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। মৎস্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন ও সাইফুজ্জামান। পরে আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, ‘ইলিশ মাছের এই বিশাল চালান জব্দের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে যেভাবে জব্দ ইলিশ আত্মসাৎ করা হয়েছে, তা তদন্ত ও দায়ীদের চিহ্নিত করবে কমিটি। ৩০ দিনের মধ্যে কমিটিকে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

‘ভোলায় জব্দ ইলিশ গায়েব/অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনীর জোচ্চুরি’ শিরোনামে ২০ মে প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। প্রতিবেদনে বলা হয়েছে, বড় আকারের ইলিশভর্তি ১৫৫টি ককশিট বক্স বোঝাই করা তিনটি ট্রাক জেলা শহরের কালীনাথ বাজার এলাকা দিয়ে পরিবহনের সময় জব্দ করে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন টিম। ওই মাছের ক্রয়মূল্য ৯৪ লাখ ২ হাজার ৭৮৪ টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, মাদ্রাসা ও এতিমখানায় কিছু মাছ বিতরণ করলেও তিন ভাগ মাছ বরিশালে নিয়ে বিক্রি করে দিয়েছেন স্থানীয় আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ৩ জুন স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন মাছ ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520