Headline :
বিক্ষোভ ছড়াচ্ছে অন্যান্য শহরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, নইলে ভেস্তে যাবে সৌদির পারমাণবিক চুক্তি আন্দোলন দমাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ২০৩৪ সালের মধ্যে স্পিকার দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগ ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু যুক্তরাজ্যে সুনামগঞ্জ – ৩ এর এমপি মোহাম্মদ কয়ছর আহমদের সম্মানে নাগরিক সংবর্ধনা ২৭ জুলাই । বিস্ফোরণে কাঁপছে মধ্যপ্রাচ্য ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি মামদানির, ট্রাম্প বললেন কোনো অবস্থাতেই ‘না’

হবিনন্দী ঐক্যতান সমাজ কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন হবিনন্দী ঐক্যতান সমাজ কল্যাণ সংঘের ২০২৬-২০২৮ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের কাউন্সিল ও সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ মতামত এবং উপদেষ্টা মণ্ডলীর তত্ত্বাবধানে নতুন এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মুহাম্মদ মনজুর কাদের সভাপতি এবং আফজাল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি শাহান আহমদ শিপু, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক জিছান আহমদ আবেদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক জহির বিন মোর্শেদ, অর্থ সম্পাদক নোমান আহমদ রাফি, সহ-অর্থ সম্পাদক নাজিম আহমদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত খান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আহমদ আকন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম শিমুল, সহ-দপ্তর সম্পাদক নাবিদ আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক লোকমান আহমদ সাফী, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক আরিফুল ইসলাম সিজুল, ধর্ম সম্পাদক আরাফাত আহমদ মাহির, সহ-ধর্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সামি, ক্রীড়া সম্পাদক সাজিদুল হক সাঈদ, সহ-ক্রীড়া সম্পাদক মো. সাহির হোসেন সাহিন এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক নাহিদ আহমদ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাফকাত আহমদ মুন, কবির আহসান রুবেল ও নিজাম আহমদ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজের উন্নয়ন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং মানবকল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “ঐক্য, শক্তি ও শান্তি”—এই মূলমন্ত্রকে ধারণ করে নতুন কমিটি আগামী দিনগুলোতে এলাকার সার্বিক উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

মহান আল্লাহ তাআলার দরবারে নবগঠিত কমিটির সফলতা ও কল্যাণ কামনা করা হয়েছে।

—প্রেস বিজ্ঞপ্তি
রাহাত খান
প্রচার ও প্রকাশনা সম্পাদক
হবিনন্দী ঐক্যতান সমাজ কল্যাণ সংঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520