সিলেটে পাঁচ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

Reporter Name / ২০৮ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই সড়ক-মহাসড়কে ঘটছে প্রাণহানি। গত মে মাসে সিলেট বিভাগে সড়কে ৪২ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১ জন। আহত হয়েছেন অন্তত ৬৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এদিকে সড়কে দুর্ঘটনার জন্য পাঁচ কারণকে বেশি দায়ী করেছেন সংশ্লিষ্টরা। গতকাল এ তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

নিসচার তথ্য অনুযায়ী, গত মে মাসে সিলেট বিভাগের সড়কে নিহত ৫১ জনের মধ্যে ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী। অন্য যানবাহনের চেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যাই বেশি। গত ঈদযাত্রায় ৯টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের খবর দিয়েছে নিসচা।

প্রতিবেদনে সিলেটে সড়ক দুর্ঘটনার জন্য প্রধানত পাঁচটি কারণকে দায়ী করা হয়েছে। সেগুলো হচ্ছে চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়কের নির্মাণ ত্রুটি। নিসচার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৭টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: Could not resolve host: lkl.dolarkurum.com
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: Could not resolve host: lkl.dolarkurum.com