মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Reporter Name / ২২৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল মাহমুদ রনিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। আহসানুল মাহমুদ রনি ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে দামুড়হুদা থানার একটি দল উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল মাহমুদ রনিকে গ্রেফতার করা হয়।

এর আগে গত শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একদল নেতাকর্মীকে মশাল হাতে মিছিল করতে দেখা যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, প্রচারিত ভিডিওটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় ইতোমধ্যে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল মাহমুদ রনিকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: Could not resolve host: lkl.dolarkurum.com
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: Could not resolve host: lkl.dolarkurum.com