Headline :
ব্রিটেনে অলিখিত ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার আটকাল যুক্তরাষ্ট্র সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস জার্সি পতাকা উন্মাদনায় দেশ হবিনন্দী ঐক্যতান সমাজ কল্যাণ সংঘের কাউন্সিল অনুষ্ঠিত, চার গুরুত্বপূর্ণ পদে নির্বাচন বিএনপিতে এক নেতা এক পদ সাবেক মেয়র মনজুর ও সাবেক এমপি সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা সবজির দাম অল্প কমলেও স্বস্তি ফেরেনি বাজারে শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

সবজির দাম অল্প কমলেও স্বস্তি ফেরেনি বাজারে

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সবজির দাম সামান্য কমলেও রাজধানীর বাজারে এখনো স্বস্তি ফেরেনি। কোরবানি ঈদের পর কিছু কিছু সবজির দাম কেজিতে ৫-১০ টাকা কমেছে। অধিকাংশ সবজিই ৫০-৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, যা ঈদের আগেও ৬০-৮০ টাকা ছিল। তবে কিছু কিছু সবজি এখনো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দাম কমলেও মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, বাজারে মৌসুমি সবজির সরবরাহ স্বাভাবিক আছে। আগের চেয়ে সবজির দাম তাই কিছুটা কম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি কক মুরগির দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে।

গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, পটোল, ঢ্যাঁড়শ ৪০-৫০; ঝিঙ্গা, করলা, চিচিঙ্গা, ধুন্দল ৫০-৬০; আলু ২০-২৫, কাঁচা মরিচ ১০০-১২০, টম্যাটো ৮০-১০০, পেঁপে ৭০-৮০ ও বেগুন ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। এক হালি লেবু ১৫-২০ টাকা। কাঁচকলার হালি ৩০-৪০ টাকা। কেপসিকামের কেজি ৩২০ টাকা। মাঝারি সাইজের লাউ ৭০-৮০ টাকা। পিঁয়াজের কেজি ৪০-৫০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৬০-১৭০ ও সোনালি মুরগি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লাল লেয়ার মুরগি ৩৭০ এবং দেশি মুরগির কেজি ৭০০-৭২০ টাকা। ফার্মের লাল ডিম ডজনে ১০ টাকা কমে ১৩০ ও সাদা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া হাঁসের ডিম ডজন ২০০-২২০, দেশি মুরগির ডিমের হালি ৮০-৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। রুই ও কাতলা মাছের কেজি ৩২০-৩৮০, পাঙাশ ১৮০-২০০ এবং তেলাপিয়া ১৮০-২২০ টাকা দরে পাওয়া যাচ্ছে। চিংড়ির কেজি ৬৫০-৭৫০ টাকা। মাঝারি আকারের কই ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০-৩৫০ এবং পাবদার কেজি ৩৫০-৪০০ টাকা। টেংরা ৫০০-৭০০, কাঁচকি ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। চিকন মসুর ডালের কেজি ১৬০-১৭০ এবং মোটা মসুর ডাল ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মুগ ডাল ১৪০, ছোট মুগ ডাল ১৭০, খেসারি ১০০, বুটের ডাল ১১৫ এবং মাষকলাইয়ের কেজি ১৮০ টাকা।

প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল ৮৫-৮৮ ও রশিদ মিনিকেট ৭৫-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নন-ব্র্যান্ডের মিনিকেট ৭০ আর দামি মিনিকেট মোজাম্মেল বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520