বাড়ছে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

Reporter Name / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। রবিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার (বিপৎসীমা ১২.৯০ মিটার) ২৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর পয়েন্টে ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার (বিপৎসীমা ১৪.৮০ মিটার) ৩৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এ ছাড়া যমুনার অরক্ষিত অঞ্চলগুলোতে ভাঙন আতঙ্কে রয়েছে নদীতীরের বাসিন্দারা। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুর রাজ্জাক জানান, গত কয়েক দিনে যমুনার পানি অনেক বেড়েছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখনো ফসলের ক্ষয়ক্ষতি হয়নি। তবে পানি আর দু-এক দিন বাড়তে থাকলে ইরি ধান, পাট, তিল, মরিচ, বেগুনসহ সবজির ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান জানান, উজানে প্রবল বৃষ্টির কারণে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। হয়তো আরও দু-এক দিন বাড়বে তারপর কমার সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হলেও ভাঙন আতঙ্কের কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443