হবিগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে তিনজন গ্রেফতার

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মোড়াকরি দাসপাড়া গ্রামের রামু চন্দ্র দাসের ছেলে আশিষ দাস (২২), পূর্ব বুল্লা গ্রামের ছেনু মিয়ার ছেলে সালেক মিয়া (৪০) ও করাব গ্রামের আব্দুল হামিদের ছেলে মোর্শেদ কামাল।

বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

তিনি জানান, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত অনলাইন জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে আসছিল। এ ছাড়াও তরুণ-যুবকদের অনলাইন জুয়া খেলায় উদ্বুদ্ধ করছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এ ছাড়াও আগামীতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520