ডিমের বাজারেও গরমের তাপ

Reporter Name / ২১৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

তীব্র দাবদাহে অস্বস্তিতে সাধারণ মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। গরমের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের চড়া মূল্য। বিশেষ করে সাধারণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় পণ্য ডিমেও ডজন প্রতি ২০-৩০ টাকা বেড়েছে।

রাজধানীর ডিমের আড়তদাররা বলছেন, দাম বৃদ্ধি যৌক্তিক। তীব্র গরমে ডিম নষ্ট, চাহিদা অনুযায়ী কম উৎপাদনের কারণে এই দাম বেড়েছে। তা ছাড়া মুরগির ক্ষুদ্র খামার বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে তেলের সংকটও কারণ হিসেবে বলছেন তারা।

উৎপাদকরা জানিয়েছেন, গরম বেশি পড়লে মুরগি কম খায় ও ডিম কম দেয়। তাই গত এক মাস চাহিদা অনুযায়ী উৎপাদন হয়নি। তা ছাড়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে খাদ্য আমদানির খরচ বেড়েছে। চলতি বছরে বার্ড ফ্লু ভাইরাসের কারণে অনেক মুরগি মারাও গেছে। সব মিলিয়ে ডিমের দাম বেড়েছে। গতকাল রাজধানীর মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিটি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১২-১৩ টাকায়। ডজন বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়, যা গত সপ্তাহের চেয়ে ২০-৩০ টাকা বেশি। দেশি মুরগির ডিমের ডজন ২২০-২৪০ টাকায় পাওয়া যাচ্ছে। হাঁসের ডিম হালি বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। ডজন ২০০-২১০ টাকায় পাওয়া যাচ্ছে। বেসরকারি চাকরিজীবী রাশেদ মাহমুদ বলেন, ডিম ছিল আমাদের মতো সাধারণ মানুষের সবচেয়ে সস্তা প্রোটিনের উৎস। কিন্তু এখন সেই ডিম কিনতেই হিমশিম খেতে হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে এত দাম বাড়া সত্যিই অস্বাভাবিক। বাজারে আসলেই মনে হয়, সবকিছুর দাম আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। মিরপুর-১১ বাজারের ডিম বিক্রেতা সোহেল মিয়া বলেন, গত সপ্তাহেও ১২০ টাকায় ডজন বিক্রি করেছি। এখন পাইকারি থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। গরমে অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে, আবার সরবরাহও কম। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। জানতে চাইলে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহাবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিমের দাম অনেকটা উৎপাদন ও চাহিদার ওপর নির্ভরশীল। কয়েক দিন ধরে দেশে অনেক গরম পড়ছে। গরম বেশি পড়লে মুরগি ডিম কম দেয়। খাবারও কম খায়। আবার অনেক মুরগি গরম সহ্য করতে না পেরে মারাও গেছে। সব মিলিয়ে এখন উৎপাদন কম। এ ছাড়া অতিরিক্ত গরম পড়ার কারণে অনেক এলাকায় ডিম নষ্ট হওয়ার তথ্যও পেয়েছি। চাহিদা অনুযায়ী উৎপাদন ব্যাহত হওয়ায় ডিমের দাম বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443