Headline :
সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হামে ঝরল আরও ৩ প্রাণ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী কুপিয়ে হত্যা

Reporter Name / ২৬৪ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে (১৬) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাহিদা ওই এলাকার তার নানীর সঙ্গে থাকতেন এবং ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ছিলেন। তিনি চলমান এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে অংশ নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদার মা লিজা আক্তার প্রবাসে থাকেন এবং বাবা নুর হোসেন বরিশালে বসবাস করেন। ঘটনার দিন বিকেলে নাহিদা ঘরে একা পড়াশোনা করছিল। এ সময় তার নানি দেলোয়ারা বেগম দুধ আনতে বাইরে যান এবং নাহিদাকে ভেতর থেকে দরজা বন্ধ রাখতে বলে যান। কিছু সময় পর ফিরে এসে তিনি ঘরের দরজা খোলা এবং রান্নাঘরে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নানির দাবি, ঘরে ফিরে তিনি নাতনিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং তার গলার চেইন ও কানের দুল পাওয়া যায়নি।

নিহতের মামা জানান, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক নাহিদাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধামরাই থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category