Headline :
সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হামে ঝরল আরও ৩ প্রাণ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

Reporter Name / ১৮৫ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

জানা গেছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কী কারণে জাহাজটি থেকে সাহায্য চাওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category