মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিকসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জের আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। গতকাল সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন। মামলার বাদী অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সঙ্গে জড়িত। তিনি গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী শক্তির লোক আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে আপাদমস্তক নাস্তিক বলে তার মান-সম্মান নষ্ট করেছেন। এ কারণে আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলার পক্ষের আইনজীবী ইন্দ্রজিত সাহা জানান, বিদ্যুৎমন্ত্রীর বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং একজন সম্ভ্রান্ত মুসলিম। আমির হামজা তাকে আপাদমস্তক নাস্তিক বলায় তার সম্মানহানি হয়েছে, এমনকি সিরাজগঞ্জসহ দেশবাসীও ক্ষুব্ধ ও মর্মাহত। এ কারণে বাদীর মামলাটি তথ্য-উপাত্তসহ আদালতে উপস্থাপন করা হয়। আদালত মামলাটি আমলে নিয়েছেন। আজকের মধ্যেই আদেশ প্রদান করবেন। এদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আমির হামজার নির্লজ্জকর বক্তব্যে ক্ষুব্ধ ও ব্যথিত এবং মর্মাহত হয়ে সিরাজগঞ্জ জেলার আইনজীবীরা তার বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সরকারের কাছে মুফতি আমির হামজার শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: Could not resolve host: lkl.dolarkurum.com
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: Could not resolve host: lkl.dolarkurum.com