Headline :
বিক্ষোভ ছড়াচ্ছে অন্যান্য শহরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, নইলে ভেস্তে যাবে সৌদির পারমাণবিক চুক্তি আন্দোলন দমাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ২০৩৪ সালের মধ্যে স্পিকার দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগ ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু যুক্তরাজ্যে সুনামগঞ্জ – ৩ এর এমপি মোহাম্মদ কয়ছর আহমদের সম্মানে নাগরিক সংবর্ধনা ২৭ জুলাই । বিস্ফোরণে কাঁপছে মধ্যপ্রাচ্য ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি মামদানির, ট্রাম্প বললেন কোনো অবস্থাতেই ‘না’

হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: হেফাজতে ইসলাম

Reporter Name / ১৩৯ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান শনিবার এক যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে তারা বলেছেন, ‘ভারতে পলাতক গণহত্যাকারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।’ তারা মনে করছেন ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, ‘সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্ডিয়ায় পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি।’

তারা আরও বলেন, ‘আমাদের মতে, হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রগতিকে আরও দৃঢ় করেছে। এই রায় দীর্ঘমেয়াদে ন্যায়বিচারের উদাহরণ হিসেবে বিবেচিত হবে এবং শাহবাগ আন্দোলন-পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক ছিল, তার অবসানের সূচনা করেছে। ভবিষ্যতে যে কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী আচরণ করতে চাইলে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।’

সংগঠনটি জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের ঘটনায় বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেছে। হেফাজত নেতারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি করেন।

বিবৃতিতে তারা আরও বলেন, ‘বাংলাদেশকে সুশাসন ও ন্যায়বিচারের রাষ্ট্রে রূপ দিতে জুলাই সনদের বাস্তবায়ন বাধ্যতামূলক করা প্রয়োজন। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি গণভোটের মাধ্যমে এ সনদ কার্যকর করার আহ্বান জানানো হয়।

হেফাজতে ইসলাম প্রসিকিউশন টিমকে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানিয়ে বিবৃতি শেষ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443