Headline :
বিনা জামানতে তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা,৫৬ জেলায় আবেদন শুরু সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১% টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ

নাশকতা রোধে রাজধানীর প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আগামীকাল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগে রাজধানীর প্রবেশ পথ সাভারের আমিন বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

বুধবার বিকালে সাভার মডেল থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে। নাশকতা রোধের উদ্দেশ্যে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ যাত্রীবাহী বাসের যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল অন্যান দিনের তুলনায় কম, তবে ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাসের চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে পুলিশ বিশেষ মনোযোগ দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রী ও যানবাহনের তল্লাশি চালাচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, আগামীকাল লকডাউনকে সামনে রেখে মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষার জন্য এখানে চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়কে চলাচলরত যানবাহন ও যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৪ জনকে আটক করা হয়েছে। জনগণের স্বার্থে তল্লাশি অভিযান নিয়মিতভাবে চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category