প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত বেরিস একিনসি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন এবং প্রধান উপদেষ্টাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের জন্য প্রেসিডেন্টের আমন্ত্রণের কথা জানান।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত একিনসি বলেন, এটি আমার বাংলাদেশের প্রথম সফর। তার প্রতিনিধি দলের প্রতি প্রদত্ত উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বাংলাদেশে চলমান উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তিনি নিকট ভবিষ্যতে তুরস্ক সফরে যেতে আগ্রহী।

দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা আমাদের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও উচ্চ পর্যায়ে নিতে চাই। জুলাই বিপ্লবের পর এটি একটি নতুন সূচনা। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ অনেক খাতে আমাদের দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে আহত সাতজন বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত একিনসি বলেন, তুরস্ক সবসময় শিক্ষাকে উৎসাহিত করে এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিনিময় কর্মসূচি প্রদান করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443