শাপলা প্রতীক কেন দেয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না ইসি: সিইসি

Reporter Name / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের দেয়া হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চেয়েছে, তাদেরও দেয়া হয়নি। শাপলা প্রতীক কেন দেয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবো- এটাকে হুমকি হিসেবে মনে করছে নির্বাচন কমিশন। এটা কমিশনের সিদ্ধান্ত। ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লেবেল প্লেইং ফিল্ড সবার জন্য নিশ্চিত করা হবে। এর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category