Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

ধার পরিশোধ না করায় পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জনের পদাবনতি

Reporter Name / ৩৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ধার পরিশোধ না করায় পদাবনতি হয়েছে নিহার রঞ্জন হাওলাদারের। পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক বিশেষ পুলিশ সুপার ছিলেন তিনি। শাস্তির অংশ হিসেবে তাকে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ব্যক্তিগত প্রয়োজনে আবু বাক্কার সিদ্দিকের কাছ থেকে ১২ লাখ ৯৯ হাজার টাকা ধার নেন নিহার রঞ্জন হাওলাদার। এরপর ১৪ দফায় (২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৭ এপ্রিল পর্যন্ত) ৬ লাখ ১৫ হাজার ২০০ টাকা ফেরত দেন তিনি। বাকি ৬ লাখ ৮৩ হাজার ৮০০ পরিশোধ করেননি। এ জন্য তার নামে বিভাগীয় মামলা হয়। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

পরে ব্যক্তিগত শুনানির আবেদন করেন নিহার রঞ্জন হাওলাদার। শুনানিতে টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন তিনি।

সামগ্রিক বিবেচনায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩ (খ) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে একই বিধিমালার ৪(২)-এর উপবিধি (১)(ক) অনুযায়ী তিরস্কার দণ্ড দেওয়া হয় নিহার রঞ্জন হাওলাদারকে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category