Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ধার পরিশোধ না করায় পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জনের পদাবনতি

Reporter Name / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ধার পরিশোধ না করায় পদাবনতি হয়েছে নিহার রঞ্জন হাওলাদারের। পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক বিশেষ পুলিশ সুপার ছিলেন তিনি। শাস্তির অংশ হিসেবে তাকে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ব্যক্তিগত প্রয়োজনে আবু বাক্কার সিদ্দিকের কাছ থেকে ১২ লাখ ৯৯ হাজার টাকা ধার নেন নিহার রঞ্জন হাওলাদার। এরপর ১৪ দফায় (২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৭ এপ্রিল পর্যন্ত) ৬ লাখ ১৫ হাজার ২০০ টাকা ফেরত দেন তিনি। বাকি ৬ লাখ ৮৩ হাজার ৮০০ পরিশোধ করেননি। এ জন্য তার নামে বিভাগীয় মামলা হয়। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

পরে ব্যক্তিগত শুনানির আবেদন করেন নিহার রঞ্জন হাওলাদার। শুনানিতে টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন তিনি।

সামগ্রিক বিবেচনায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩ (খ) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে একই বিধিমালার ৪(২)-এর উপবিধি (১)(ক) অনুযায়ী তিরস্কার দণ্ড দেওয়া হয় নিহার রঞ্জন হাওলাদারকে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520