Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

নারীদেরকে আর্থিক সহযোগিতা দিতে প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবার কে ফ্যামিলি কার্ড দেয়া হবে”- কয়ছর এম আহমেদ।

Reporter Name / ৫২২ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

অদ্রয ২৪শে আগস্ট ২০২৫ইং রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা’র কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাঃ ফারজানা আক্তারের সভাপতিত্বে ও মৌসুমী খানম রুমির সঞ্চালনায়।

এসময় কয়ছর আহমেদ আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে . প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৫০ লক্ষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।
মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে।

প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে।
সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেওয়া হয়।

এসময় প্রধান বক্তার বক্তব্যে রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিটু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাসমুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, মহিলাদল নেত্রী মোছাঃ সম্পা বেগম প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহিলাদল নেত্রী মোছাঃ পপি বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category