Headline :
যুবনেত নেতা আক্তার এর মৃত্যুতে আওলাদ হোসেনের শোক প্রকাশ । জগন্নাথপুরে রসুলগঞ্জ বাজারে কয়ছর আহমেদ এর ধানের শীষের প্রচারনায় জনতার ঢল পর্তুগাল বিএনপি যুগ্ম আহবায়ক জামানের পিতার মৃত্যুতে কয়ছর আহমেদ এর শোক যুক্তরাজ্য থেকে প্রিয় বাংলাদেশে পা রাখলেন জগন্নাথপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা মির্জা লিক্সন ও আকিকুর চৌধুরী কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারনায় অংশ নিতে মির্জা নিক্সন আকিকুর চৌধুরী দেশের পথে। ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি ফিরলেন হেভিওয়েটরা

সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না: তাসকিন

Reporter Name / ১৭৮ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নিজের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ শোনার পরেই ঘটনা অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। এবার সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বাংলাদেশের পেসার সবাইকে অনুরোধ করেছেন গুজবে কান না দিতে।

নিজের ভেরিফায়েড ফেসবুকে তাসকিন লিখেছেন,’সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না।’

সবাইকে সত্যের সঙ্গে থাকার কথা জানিয়ে তাসকিন লিখেছেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়।

শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’

এর আগে মারধরের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তাসকিন। দেশের এক গণমাধ্যমকে বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন। আমি ওদেরকে মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে। আমার বন্ধু রসি নামে একজন আছেন। ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম।পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে।’

উল্লেখ্য, তাসকিনের বিরুদ্ধে গতকাল রাতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাল্যবন্ধু সিফাতুর রহমান সৌরভ। সেখানে অভিযোগ করা হয়, ভুক্তভোগী সৌরভকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে নিয়ে যান তাসকিন। সেখানে তাকে কিল-ঘুষি মেরে জখম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)