চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কসহ হাতেনাতে গ্রেফতার ৫

Reporter Name / ৩৩৭ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কসহ পাঁচজন।

পরে ১০ লাখ টাকা দেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদ আহম্মেদ। তিনি জানান, গ্রেফতারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।

ওসি জানান, চাঁদা দাবিকারী ওই শিক্ষার্থীর নাম রিয়াদ। তিনি গুলশান এলাকার অবস্থিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। চাঁদা নেওয়ার সময় তাকেসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জানা যায়, গ্রেফতারকৃতদের একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সম্মিলিত বেসকারি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category