Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

খুলনায় মদপানে ৫ জনের মৃত্যু

Reporter Name / ৬১২ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

খুলনা নগরীর বয়রা পূজাখোলা মোড়ে ‘দেশি মদপানে’ ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এছাড়া গুরুতর অসুস্থ হওয়ায় একজনকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

খবর পাওয়ার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, তারা একই সাথে বয়রার একটি দোকানে বসে একসাথে মদপান করেছিলেন।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল হাই জানান, পরিবারের সদস্যরা লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।

তিনি আরও জানান, মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু নামের আরেক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category