Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

শিবলী রুবাইয়াতের ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ

Reporter Name / ২৩৭ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলামের (৫৭) নামে সাভারে থাকা ১৫ কাঠা জমি উপর নির্মিত ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল ইসলামের বিরুদ্ধে ভুয়া পণ্য রপ্তানি দেখিয়ে এবং কর্তব্য অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩ লাখ ৬১ হাজার ডলার বাংলাদেশে এনেছেন। এরপর ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামায় দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত উল-ইসলাম ঘুষের প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার গ্রহণ করার মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেজন্য তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আসামি শিবলী রুবাইয়াতের পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে বিপুল অর্থ পরবর্তীতে ঘর ভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং উক্ত অর্থ দিয়ে সম্পত্তি তৈরি করার বিষয়টি জানা গেছে। সেজন্য তার স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category